1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বঙ্গভবনের সামনে উত্তেজিত জনতার তোপে পিছু হটল পুলিশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে এখনো চলছে বিক্ষোভ। আন্দোলনকারীরা ভবনের প্রবেশমুখে থাকা ব্যারিকেটের সামনে অবস্থান নিয়েছে। তাদের নিয়ন্ত্রণ করতে শতাধিক পুলিশ সদস্য পল্টন ময়দানের ফুটপাত ধরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাদের দেখে তারা উত্তেজিত হয়ে ইটপাটকেল ছুঁড়তে থাকে। পরে ধাওয়া দিলে পুলিশ সদস্যরা পিছু হটতে বাধ্য হন।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সোয়া দশটার দিকে এ ঘটনা ঘটে। এখনো সেখানে উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, রাত আটটার পর আন্দোলনকারীরা ব্যারিকেট ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করেন। এসময় সেনা সদস্যরা তাদের ধাওয়া দেন। পরে সাউন্ড গ্রেনেড ছোড়া হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে দুজন আন্দোলনকারী আহত হন। এরপর আন্দোলনকারীদের হামলায় কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। তখন থেকে উত্তেজনা বেড়েই চলেছে।

রাত দশটার দিকে বঙ্গভবনের প্রবেশমুখে থাকা ব্যারিকেটের ওপর দাঁড়িয়ে গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমানসহ অন্যরা নানা স্লোগান দিয়ে আন্দোলনকারীদের চাঙ্গা রাখার চেষ্টা করছেন। বারবার সেনা সদস্যদের পক্ষ থেকে নেমে যাওয়ার অনুরোধ করা হয়। কিন্তু তারা তা মানেননি।

পরে রাত সোয়া দশটার দিকে ডিএমপির শতাধিক রিজার্ভ পুলিশের একটি টিম পল্টন ময়দানের ফুটপাত ধরে বঙ্গভবনের দিকে আসার চেষ্টা করে। কিন্তু তাদের দেখে আন্দোলনকারীরা আরও উত্তেজিত হয়ে যান। পরে তাদের ধাওয়া দেন তারা। পাশাপাশি তাদের লক্ষ্য করে ইট-পাটকেলও নিক্ষেপ করেন। ফলে তোপের মুখে পিছু হটতে বাধ্য হন সেই পুলিশ সদস্যরা।

এরপর আবারও আন্দোলনকারীরা ব্যারিকেটের সামনে গিয়ে অবস্থান নেন এবং তারা এখনো স্লোগান দিয়েই চলছেন। তারা রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে অনড় অবস্থানে রয়েছেন। তবে এবিষয়ে সেখানে থাকা দায়িত্বরত পুলিশ সদস্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park