
আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে নামাজে ইমামতি করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বুধবার (২৬ মার্চ) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে তিনি মাগরিবের নামাজ আদায় করেন। নামাজের জন্য বিশেষভাবে স্থাপিত অস্থায়ী শেডে রাষ্ট্রপতিসহ অতিথিরা অংশ নেন।
একটি ছবিতে দেখা যায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইমামের পেছনে চেয়ারে বসে নামাজ আদায় করছেন।