1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বঙ্গোপসাগরে ভাসমান ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস.এম. শামীম, খুলনা

বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকা একটি মাছ ধরার ট্রলার ও ২৪ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকালে নিয়মিত টহলের সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা অপরাজেয়’ এ উদ্ধার অভিযান পরিচালনা করে।

নৌবাহিনীর সূত্রে জানা যায়, মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ২৯ মাইল দক্ষিণে ‘মদিনা–৬’ নামের মাছ ধরার ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি গভীর সমুদ্রে ভেসে যাচ্ছিল। র‌্যাডারের মাধ্যমে বিপদগ্রস্ত ট্রলারটি শনাক্ত করে নৌবাহিনীর টহল জাহাজ ঘটনাস্থলে পৌঁছে যায়।

জাহাজটি কাছে গেলে জেলেরা জানান, ইঞ্জিন বিকল হওয়ার পর যোগাযোগব্যবস্থা অচল থাকায় তারা সমুদ্রে তিন দিন ধরে আটকা ছিলেন। উদ্ধারকারী দল তাদের নিরাপদে তুলে এনে খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেয়।

জেলেদের বরাতে জানা যায়, কুতুবদিয়া থেকে গত ২৯ অক্টোবর ট্রলারটি মাছ ধরতে গভীর সমুদ্রে গিয়েছিল। হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে তারা দিকনির্দেশনা হারিয়ে ফেলেন।

প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেও নৌবাহিনীর জাহাজটি প্রায় ৩৫ মাইল সমুদ্রপথ অতিক্রম করে ট্রলার ও জেলেদের সুন্দরবনসংলগ্ন হিরণপয়েন্টে নিয়ে আসে। পরে উদ্ধার হওয়া জেলেদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কোস্ট গার্ড পশ্চিম জোন–এর কাছে হস্তান্তর করা হয়।

নৌবাহিনীর দ্রুত ও মানবিক এই উদ্যোগে জেলেদের প্রাণহানি রোধ সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park