1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বজ্রপাতে প্রাণ হারাল দুই স্কুলছাত্রী, আহত আরেকজন — পাকুন্দিয়ায় পরীক্ষা দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার পথে বজ্রপাতে দুই স্কুলছাত্রী প্রাণ হারিয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৬ মে) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চরটেকী নামাপাড়ার জালাল উদ্দিনের মেয়ে ফারিয়া জান্নাত ইরিনা (১৪) এবং একই গ্রামের বাদল মিয়ার মেয়ে আদ্রিতা ইসলাম প্রিয়া (১৪)। আহত শিক্ষার্থী হিমা আক্তার বর্ষা (১৫), তিনি স্থানীয় বোরহান উদ্দিনের মেয়ে। তিনজনই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আমিনুল হক জানান, মঙ্গলবার দুপুর ১টায় বাংলা প্রথম পত্রের অভ্যন্তরীণ পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় অংশ নিতে তিন শিক্ষার্থী একসঙ্গে বাড়ি থেকে স্কুলের দিকে রওনা দেন। পথেই বজ্রপাতের শিকার হন তারা।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বর্ষাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিবারকে দাফন-কাফনের জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।” স্থানীয় প্রশাসন এবং শিক্ষা মহলে শোকের ছায়া নেমে এসেছে এই ঘটনায়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park