1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বটিয়াঘাটায় নবনিযুক্ত সাবরেজিস্ট্রার অঞ্জু দাসের যোগদান, দলিল লেখক সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিক অভ্যর্থনা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

বটিয়াঘাটা সাবরেজিস্ট্রি অফিসে নবনিযুক্ত সাবরেজিস্ট্রার অঞ্জু দাস মঙ্গলবার সকালে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর তাকে ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।

দলিল লেখক সমিতির আহ্বায়ক মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সকাল ১০টায় নবাগত কর্মকর্তাকে শুভেচ্ছা জানায়। এ সময় উপস্থিত ছিলেন অফিসের পেশকার শ্যামল কান্তি বিশ্বাস, সমিতির সদস্য সচিব আলহাজ্ব আব্দুল হালিম আঁকঞ্জী, সাবেক সভাপতি মতিন সিদ্দিকী মিঠু, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মুসা, সাবেক কোষাধ্যক্ষ বিপ্লব বালা, বীর মুক্তিযোদ্ধা অনুকূল গোলদার, জগদীশ রায়, এস এম এ ভূট্টো, জয়ন্ত গাইন, ইসলাম তরফদার, মিল্টন মহলদার, মেজবাউল আলম তুহিনসহ দলিল লেখক ও নকল নবিস সমিতির সদস্যরা।

জানা গেছে, বিদায়ী সাবরেজিস্ট্রার অমায়িক বাবু সাতক্ষীরা জেলার আশাশুনি অফিসে পদায়ন হওয়ায় খুলনা বিভাগের অন্যতম ব্যস্ত এবং সর্বোচ্চ রাজস্ব আদায়কারী বটিয়াঘাটা সাবরেজিস্ট্রি অফিসে শূন্যপদ সৃষ্টি হয়। ফলে অঞ্জু দাস অস্থায়ীভাবে সপ্তাহে দুই দিন দায়িত্ব পালন করছিলেন। রাজস্ব বিবেচনায় বিষয়টির গুরুত্ব অনুধাবন করে কর্তৃপক্ষ তাকে স্থায়ীভাবে পদায়ন করে।

যোগদানের মধ্য দিয়ে স্থানীয় ভূমি ও দলিল সংক্রান্ত কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park