1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বটিয়াঘাটায় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা,ঝাড়ু মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে চিহ্নিত সন্ত্রাসী,মাদক ব্যবসায়ী হত্যাসহ একাধিক মামলার আসামী আওয়ামীলীগ নেতা আঃ গনি বিশ্বাস,তার পুত্র রবি বিশ্বাস,ছাত্রলীগ নেতা রাকিন বিশ্বাস, মনি বিশ্বাস ও একাধিক হত্যা মামলার আসামী নুরো চোরের মিথ্যা সংবাদ সন্মেলনের প্রতিবাদে গতকাল ১৯ নভেম্বর মঙ্গলবার বেলা ১১ টার সময় বটিয়াঘাটা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ব্রজেন ঢালী উপজেলা বিআরডিবি হলে এক সংবাদ সন্মেলনের আয়োজন করেন। সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,আমাকে ও আমার সংগঠনের সদস্য সচিব মেহেদী আল আজাদকে জড়িয়ে খুলনা প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করেন। যা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। আমাদের সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য খুলনায় এই সন্মেলন করে।

এছাড়া গনি বিশ্বাস ডেউয়াতলা গ্রামের গোবিন্দ মহালদার হত্যা মামলার ১নং আসামী, তিনি হালিয়া গ্রামের পুস্পক হত্যা মামলার আসামী, তাছাড়া কাশিয়াডাংগা গ্রামে ঘর জ্বালানোর মামলারও আসামী সে। গঙ্গারামপুর গ্রামের ময়েজ উদ্দিন হত্যা মামলার আসামী সহ বহু অপরাধের সাথে জড়িত তিনি। সন্মেলনে উপস্থিত ছিলেন, মেহেদী আল আজাদ, হুমায়ুন কবির বাবু, আঃ রাজ্জাক, হায়াত আলী বিশ্বাস, আজিজুল ইসলাম, বাপ্পি খান, জাহিদুল ইসলাম প্রমুখ।

অন্যদিকে উপরোক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হাজার হাজার জনগণের উপস্থিতে উপজেলা পরিষদ চত্বরে মানব বন্ধন, প্রতিবাদ সভা ও ঝাড়ু মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মাঠে এসে শেষ হয়। আন্দোলন কারীরা প্রতিবাদ সমাবেশে অবিলম্বে গনি বিশ্বাস সহ তার সন্ত্রাসী বাহিনীদের গ্রেফতারের জোর দাবি জানান। এবং তাদের বিরুদ্ধে সম্প্রতি মিথ্যা সংবাদ প্রকাশ করায় নিন্দা ও প্রতিবাদ জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park