
নিজস্ব প্রতিবেদক
খুলনা-১ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুল বটিয়াঘাটার মানুষের উন্নয়নে ধানের শীষে ভোট দিয়ে রাজনৈতিক বিপ্লব ঘটানোর আহবান জানিয়েছেন। শনিবার বিকালে বটিয়াঘাটার বাজার মাঠে অনুষ্ঠিত জনসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত এক যুগে দাকোপ-বটিয়াঘাটা অবহেলিত অঞ্চল হিসেবে পরিণত হয়েছে। মানুষ একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর কাছে সীমাবদ্ধ হয়ে পড়েছে এবং নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।
জিয়াউর রহমান পাপুল বলেন, “বটিয়াঘাটার মানুষ ও এই এলাকার সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমি শিল্প ও কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে চাই। আমার লক্ষ্য এখানকার অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়ন করা।” তিনি বটিয়াঘাটার নদী ভাঙ্গন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আধুনিক হাসপাতাল স্থাপন এবং পর্যটন শিল্প বিকাশে বিনোদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান। জলমা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
সভায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করা হয়। এ সময় তিনি ৯০-এর দশকে এ অঞ্চলের সাহসী ছাত্রনেতা হিসেবে ভূমিকার কথাও স্মরণ করান।
অনুষ্ঠানটি উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এমএম এ বাশারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, শাকিল আহমেদ দিলু, জিএম রফিকুল হাসান, মনিরুজ্জামান লেলিন, আসাবুর রহমান পাইলট, চালনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আল আমিন সানা, দাকোপ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গাজী জাহাঙ্গীর আলম, বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনো, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, জেলা মহিলা দলের সহসভাপতি রেহানা ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লিটন, বটিয়াঘাটা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা, উপজেলা ছাত্রদলের সভাপতি শাকিল আহমেদ প্রমুখ।
সভায় উপজেলার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন এবং গণসংযোগে অংশগ্রহণ করেন।