1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বড়াইগ্রামে শীর্ষ সন্ত্রাসী শুটার সজীব সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসী শুটার সজীবকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে বনপাড়া বাজার বাইপাস এলাকার জনৈক রিংকুর বাড়ি থেকে সজীবকে আটক করে সেনাবাহিনী ও পুলিশ ।

আটক সজীব নাটোর সদরের দত্তপাড়া এলাকার জনৈক রাইজুলের ছেলে। স্থানীয় ও এলাকাবাশি, আজ(২৩ আগস্ট ) বিকেল ৩ টার দিকে জানতে পারেন যে, রিংকুর বাড়িতে তিনজন সন্ত্রাসীসহ অবস্থান করছে। এসময় তারা তাদের ধরতে ওই বাড়ি ঘেরাও করে। এরপর বাড়ির ভিতরে ঢুকে সজীবকে ধরতে পারলেও দুজন পালিয়ে যায়।

স্থানীয় জনতা দুর্ধর্ষ সন্ত্রাসী শুটার সজীবকে আটক করে মারধর করে। পরে বনপাড়ার সেনা ক্যাম্পের সেনা সদস্য ও বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই শরিফ ইসলাম ফোর্স নিয়ে উপস্থিত হয়ে অচেতন অবস্থায় সজীবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ।

বাড়ির মালিক রিংকু শুটার সজীবের ভাই শাকিল লোকজনদের উপস্থিতি টের পেয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়।পালিয়ে যাওয়ার সময় তাদেরকে ধরতে গেলে দুজন ব্যাক্তির হাতে কামড় দিয়ে রক্তাক্ত যখম করে। উল্লেখ্য শীর্ষ সন্ত্রাসী সজীব বেশ কয়েকটি হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, কুপিয়ে জখম সহ অনেক মামলার পলাতক আসামি। তার মধ্যে উল্লেখযোগ্য দত্তপাড়া যুবলীগ নেতা হাসান হত্যার প্রধান আসামি এই সজীব।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park