1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বদর দিবস উপলক্ষে জবি ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতায় ১৫ শিক্ষার্থী পুরস্কৃত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সাদিয়া জান্নাত কেয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বদর দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার বিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার, ১৭ মে ২০২৫, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন ম্যাগাজিন ও পাঠাগার সম্পাদক সজিবুর রহমান।

বিজ্ঞান অনুষদ সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনুষদের অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম।

কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট এবং বই প্রদান করা হয়। আয়োজকরা জানান, বদর দিবসের ইতিহাস ও তাৎপর্য তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা ইসলামী ঐতিহ্য ও ইতিহাসের মূল্যবোধ তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে আরও এমন জ্ঞানভিত্তিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park