1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বদর দিবস উপলক্ষে হিলফুল ফুযুল যুব সংঘের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৩৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

এস,এম,নাদিরুজ্জামান আজমল কিশোরগঞ্জ।

 

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ঐতিহাসিক বদর দিবস উদযাপন উপলক্ষ্যে মধ্য অষ্টগ্রাম দালান হাটি হিলফুল ফুযুল যুব সংঘের উদ্যোগে বৃহস্পতিবার (২৮ মার্চ ২৪ খ্রি.) মধ্য অষ্টগ্রাম দালান হাটি জামে মসজিদে প্রতি বছরের ন্যায় এবছর ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মধ্য অষ্টগ্রাম দালানহাটি হিলফুল-ফুযুল যুব সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতিঃ মাওলানা ক্বারী নিজাম উদ্দিন আশরাফী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অষ্টগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট অষ্টগ্রাম উপজেলার সাংগঠনিক সম্পাদকঃ মাওঃ রফিকুল ইসলাম আশরাফী, মাওঃ ক্বারী ইয়াছিন মোনাওয়ার নূরুল ইসলাম লুদু, আব্দুস সালাম মাস্টার। সংগঠনের সদস্যবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন,অজিদ, অন্তর,রাকিব,আল্লাদ,রাজেল, সুমন,তফসীর,রিপন প্রমুখ।

বক্তারা বলেন,ঐতিহাসিক বদর দিবস কে ইয়াওমুল ফোরকান তথা হক ও বাতিলের পার্থক্য করার দিন হিসেবে ঘোষণা করা হয়েছে।সে দিন ঈমানী চেতনায় স্বল্পসংখ্যক মুজাহিদ বাহিনী বিপুলসংখ্যক কাফির সৈন্যবাহিনীকে পরাস্থ করে ইসলামের পতাকাকে উড্ডীন করেছেন।বদর প্রান্ত থেকে ইসলামের বিজয়ের ধারা সূচিত হয়। এই যুদ্ধে আল্লাহর বিশেষ সাহায্যে ইসলাম ও মুসলমানদের বিজয় দান করেন। এ যুদ্ধের অন্যতম শিক্ষা হলো হক কখনো বাতিলের সাথে একত্রিত হতে পারে না। অনুষ্ঠান শেষে দেশ ও মুসলিম জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park