1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বরিশাল ব্যুরো:

বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১ নভেম্বর ২০২৫) কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা, কেক কাটা ও সাংবাদিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার এবং সাধারণ সম্পাদক হোসাইন আমিন।

বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক ও এশিয়া টিভি ও দৈনিক সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার মোঃ রাজিব তালুকদার স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া ঝালকাঠি জেলা শাখার সভাপতি এম. এম. রাজ্জাক পিন্টু, পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, ভোলা জেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাজী মাসুদ, মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি মোঃ নাসির উদ্দিন, বরগুনা জেলা শাখার প্রতিনিধি মোঃ শাওন মিয়াজী এবং বাউফল সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ জাফরান হারুন বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি মোঃ বাদল হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন হাওলাদার।

বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, কল্যাণ ও ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখতে বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তারা আরও জানান, সংবাদকর্মীদের অধিকার ও কল্যাণের স্বার্থে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা শেষে অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল কয়েকজন সাংবাদিককে অর্থ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে বরিশাল অঞ্চলের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের অসংখ্য সাংবাদিক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park