1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বর্জ্য থেকে বিদ্যুৎ, ডিজেল ও কম্পোস্ট সার তৈরী করা সম্ভব : বিভাগীয় কমিশনার।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

‘নগর বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা একটি চ্যালেঞ্জ। খুলনা মহানগরীতে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি চালু হলে বর্জ্য থেকে বিদ্যুৎ, ডিজেল ও কম্পোস্ট সার তৈরী করা সম্ভব হবে।’

খুলনা মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে বাস্তবায়নাধীন প্রকল্প বিষয়ে এক পর্যালোচনা সভায় এসব কথা বলেন, কেসিসি’র প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার। বুধবার (৮ জানুয়ারি) বিকেলে কমিশনারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এলজিইডি’র অধীনে খুলনা সিটি কর্পোরেশনের দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে কেসিসি’র শলুয়া ল্যান্ডফিলে ৫৫ কোটি টাকা ব্যয়ে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট নির্মাণের কাজ চলমান আছে। ইতোমধ্যে প্রকল্পের ৫৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। চলতি বছরের জুনে প্রকল্পের কাজ সমাপ্ত হবে বলে আশা করা যাচ্ছে। প্লান্টটি চালু হলে দৈনিক ৩৭৫ টন বর্জ্য রিসাইকিং-এর মাধ্যমে ডিজেল, বিদ্যুৎ ও কম্পোস্ট সার উৎপাদন করা সম্ভব হবে।

কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, প্রজেক্ট ডাইরেক্টর মো: হামিদুল হক, ওয়েস্ট কনসার্ণ কনসালট্যান্ট-এর ম্যানেজিং পার্টনার আবু হাসনাত মো: মাকসুদ সিনহা ও ইফতেখার এনায়েত উল্লাহ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park