1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বর্তমান সরকার গরীব অসহায় দুস্থদের সরকার- মেয়র শেখ আ: রহমান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

আলী আজীম, মোংলা (বাগেরহাট)

 

বর্তমান সরকার গরীব অসহায় দুস্থদের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যতো দিন থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। ঈদুল আযহা উপলক্ষে সবাই যেন এক সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে সে কারণে ঈদের আগেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। পৌরসভার ৯ টি ওয়ার্ডে অসহায় দুস্থদের ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে।

শুক্রবার (১৪ জুন) সকাল ৯টায় মোংলা পোর্ট পৌরসভা চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনের সময় মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, গরিব-দুঃখী মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, তারাও যেন সবার সঙ্গে উৎসবের সম-অংশীদার হতে পারে, পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পারে সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করেছেন। এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার তিনি।প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল পেয়ে খুশি এলাকার নিন্ম আয়ের মানুষ। তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পৌর মেয়র এর জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করেছেন। এসময় পৌর সচীব অমল কৃষ্ণ ও পৌর বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর সহ পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park