1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বহিষ্কৃত নেতা নিজাম মীরবহকে দলীয় কার্যক্রমে যুক্ত করার প্রতিবাদে কাঠালিয়ায় বিএনপির মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৩৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিজাম মীরবহকে দলীয় কার্যক্রমে যুক্ত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (৭ মে) বিকেল ৪টায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নিজাম মীরবহকে জেলা বিএনপি চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় সব পদ থেকে অব্যাহতি দিয়েছে। এরপরও কিছু নেতা কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তাঁকে সঙ্গে নিয়ে দলীয় কার্যক্রম ও ভুয়া সদস্য নবায়ন ফরম বিতরণ করছেন।

বক্তারা বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল দল হলেও স্থানীয়ভাবে কিছু নেতার কারণে কাঠালিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগপন্থী নেতাদের পুনর্বাসনের মাধ্যমে ত্যাগী বিএনপি নেতাদের কোণঠাসা করা হয়েছে। সুবিধাবাদীদের প্রশ্রয় দিয়ে দলের ক্ষতি করা হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন।

তাঁরা আরও বলেন, নিজাম মীরবহকে পুনরায় দলে ফিরিয়ে আনার যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে এবং যাঁরা এ সিদ্ধান্ত উপেক্ষা করছেন, তাঁদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন প্রবাসী নেতা গোলাম কবির, আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির নেতা ইলিয়াস কাজী, আলতাফ মাস্টার, রিপন সিকদার, ঈসমাইল, আমুয়া ইউনিয়নের যুবদল নেতা সুমন খলিফা ও চেচরীরামপুর ইউনিয়ন বিএনপির নেতা আতিক হোসেন প্রমুখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park