1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাঁধন, পবিপ্রবি ইউনিটের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি

৯ মার্চ (রবিবার) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি কনফারেন্স রুমে বাঁধন, পবিপ্রবি ইউনিট (বরিশাল জোন) এর উদ্যোগে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য এবং বাঁধন, পবিপ্রবি ইউনিটের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য ও ইউনিটের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, সাবেক রেজিস্ট্রার ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মামুন-অর-রশিদসহ অন্যান্য শিক্ষকগণ।

বাঁধন, পবিপ্রবি ইউনিট (বরিশাল জোন) কার্যকরী পরিষদ-২০২৫ এর সভাপতি মোহাইমিন আজিম তাসিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মারুফ হাসানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান ইমন, জোনাল প্রতিনিধি মো. তৈমুর রহমান তামিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park