1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাংলাদেশের কাশিয়ানীতে শিশুকে বলাৎকারের চেষ্টা, ব্যবসায়ীকে গণপিটুনি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ শিহাব উদ্দিন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজারে ৯ বছর বয়সি এক কন্যা শিশুকে বলাৎকারের চেষ্টা করার অভিযোগে বুলবুল মোল্যা (৫০) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গণপিটুনি দেওয়া হয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বুলবুল মোল্যা মাঝিগাতি গ্রামের মৃত মতলেব মোল্যার ছেলে। তিনি জয়নগর বাজারে ফার্নিচারের ব্যবসা করেন। স্থানীয়রা জানায়, গত এক মাস আগে বুলবুল মোল্যা শিশুটিকে তার বাড়ির ছাদে নিয়ে শ্লীলতাহানি করেন। পরিবার জানালেও স্থানীয়দের চাপে বিষয়টি চেপে যায়। গত বৃহস্পতিবার তিনি আবারও ওই শিশুকে বিড়াল দেখানোর কথা বলে ডেকে নিয়ে বলাৎকারের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে বুলবুল মোল্যাকে আটক করে গণপিটুনি দেন।

এ ঘটনায় অভিযোগ রয়েছে যে, বুলবুল মোল্যা প্রায়ই বিভিন্ন এলাকা থেকে নারী এনে অসামাজিক কার্যকলাপ করেন।

বুলবুল মোল্যা এই অভিযোগ অস্বীকার করে বলেন, “জমি সংক্রান্ত বিরোধের কারণে প্রতিপক্ষ ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে।”

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান জানান, “এ বিষয়ে আমি কিছু জানি না। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park