1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাংলাদেশে রাজস্ব আদায়ের ক্ষেত্রে কাস্টমসের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে সেমিনারে কেসিসি মেয়র

বাংলাদেশে রাজস্ব আদায়ের ক্ষেত্রে কাস্টমসের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে সেমিনার আজ শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে খুলনা নগরীর হোটেল সিটি ইনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। কাস্টমস দিবসের এবারের প্রতিপাদ্য ‘মিলে নবীন-পুরনো অংশীজন:কাস্টমস করবে লক্ষ্য অর্জন’।

 

সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, বাংলাদেশে রাজস্ব আদায়ের ক্ষেত্রে কাস্টমসের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সমৃদ্ধ দেশ গঠনে কাজ করে যাচ্ছে কাস্টমস। দেশের উন্নয়ন চাইলে আইন অনুযায়ী রাজস্ব দিতে হবে। মৃতপ্রায় মোংলা বন্দরকে আওয়ামী লীগ সরকার লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে। জাহাজ আসার পরিমাণ বেড়েছে। মোংলা বন্দরকে ঘিরে গড়ে উঠেছে অসংখ্য কলকারখানা। পদ্মাসেতু ও রূপসা সেতু নির্মাণ এবং খুলনা-মোংলা রেল লাইনের উন্নয়নের ফলে মোংলা বন্দর আজ ঘুরে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, একসময় বাংলাদেশের বাজেট ছিলো বিদেশী সাহায্য নির্ভর। কিন্তু বর্তমানে বিদেশী সাহায্য নির্ভরতা কমিয়ে এখন আমাদের বাজেটের ৯৫ শতাংশ নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে। এর মূলে রয়েছে রাজস্ব আয় বৃদ্ধি।

 

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. মোঃ সহিদুল ইসলাম, খুলনা কর অঞ্চলের কমিশনার মোঃ সিরাজুল করিম, বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রি এর সভাপতি শেখ মোঃ লিয়াকত হোসেন ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সহসভাপতি মোস্তফা জেসান ভূট্টো। মোংলা কাস্টম হাউসের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তৃতা করেন খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সৈয়দ আতিকুর রহমান। কী-নোট পেপার উপস্থাপন করেন খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সল মোঃ মুরাদ। সেমিনারে সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, আমদানি-রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্টসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। কাস্টমসের খুলনা-মোংলা আঞ্চলিক কমিটি এ সেমিনারের আয়োজন করে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park