1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আরিফুজ্জামান (সাগর), বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর কার্যনির্বাহী কমিটির ০১/২০২৫ সভা আজ (২৩ এপ্রিল ২০২৫, বুধবার) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

সভায় বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতেই গত ০৭ ডিসেম্বর ২০২৪ থেকে ২২ এপ্রিল ২০২৫ পর্যন্ত সময়ে পরলোকগত ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ এবং ক্রীড়া পরিবারের সদস্যদের আত্মার শান্তির জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভাপতি তাঁর বক্তব্যে বিওএ’র বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট সকল ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ময়মনসিংহের ত্রিশালে প্রস্তাবিত অলিম্পিক কমপ্লেক্স বাস্তবায়নের ওপর জোর দেন এবং জানান, প্রকল্পটির আওতায় প্রাথমিকভাবে ইনডোর স্টেডিয়ামের নির্মাণ কাজ জুন মাসে শুরু করার পরিকল্পনা রয়েছে।

সভায় ৩য় এশিয়ান ইয়ুথ গেমস, ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমস ও ১৪তম সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের অংশগ্রহণ এবং ১০ম বাংলাদেশ গেমস আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া, গত ০৭ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত বিওএ’র কার্যনির্বাহী কমিটির ০৩/২০২৪ সভার কার্যবিবরণী অনুমোদন এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park