1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর ও জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া

বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে আজ বিকাল ৪টায় লাজিজ ডাইন হোটেলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা মুজিবুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর সাধারণ সম্পাদক মুফতি ওলিউল্লাহ মাহমুদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা শরিফ সাইদুর রহমান। আলোচনা করেন খুলনা জেলা সাধারণ সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল কাইউম জমাদ্দার, সহ-সভাপতি মাওলানা মনিরুল ইসলাম ও মাওলানা মহিব্বুল মুরসালিন।

অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য দেন জামায়াতে ইসলামীর খুলনা জেলার আমির মাওলানা ইমরান হুসাইন ও নগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, ইসলামি আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ খুলনা মহানগর আহ্বায়ক মুফতী নাসিরুদ্দিন কাসেমী ও সদস্য সচিব মুফতি জাকির হুসাইন, খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা নাজমুস সউদসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

বক্তারা বাংলাদেশকে একটি ইসলামি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park