
চৌদ্দগ্রাম, ২১ মার্চ ২০২৫ পবিত্র রমজান মাসের উপলক্ষে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলার পক্ষ থেকে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় জেলা এবং কেন্দ্রীয় ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ইফতার অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল অসহায় মানুষ, পথশিশু, হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের, সাংবাদিক এবং বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদের একত্রে ইফতার আয়োজন করা।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা:
ইফতার আয়োজনে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এস. এন. রাসেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট জয়নাল আবেদীন মাজহারী, সিনিয়র সহ-সভাপতি জেলা গণঅধিকার পরিষদ। সঞ্চালনা করেন মাহমুদুল সিফাত, সিনিয়র সহ-সভাপতি ছাত্র অধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক, গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলা, শাহ ওয়ালিউল্লাহ, কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা, সাইফ জিদনি, সাবেক সাধারণ সম্পাদক, ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা মহানগর, মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক, ছাত্র অধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা শাখা
এছাড়া, উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম ছাত্র অধিকার পরিষদের সদস্যরা ইমন, তারেক, নিশান, হিমু, শামীম, ফয়সাল এবং চৌদ্দগ্রামের অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ফরহাদ খান, মাযহারুল, আরিফ চৌধুরী, অনিক খান, মাসুম ও ফাহিম।
বক্তব্যে এস. এন. রাসেল বলেন:
রমজান মাসকে আত্মশুদ্ধির মাস হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এ মাসে ভ্রাতৃত্বের বন্ধনে একসাথে কাজ করতে হবে। আমাদের মূল লক্ষ্য জনগণের সেবা করা। তাই, মতাদর্শের বাহিরে গিয়ে সকলকে একত্রে কাজ করতে হবে। আমরা একসাথে কাজ করে এই দেশের শাসনব্যবস্থা পরিবর্তন করতে সক্ষম হয়েছি, সুতরাং একসাথে থাকলে রাষ্ট্রসংস্কারের কাজও সফল হবে।”