1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়া পৌরসভা শাখার উদ্যোগে কর্মী সন্মেলন। 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি

১২ জানুয়ারী বিকাল ৩ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়া পৌরসভা শাখার উদ্যোগে কালিয়া ডাকবাংলা চত্বরে কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়া উপজেলা শুরা কর্ম পরিষদ সদস্য  ও  পৌরসভা শাখার আমির মাওলানা নওশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত, এই সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নড়াইল জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। বিশেষ অতিথি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার সেক্রেটারি নড়াইল জেলা শাখা। প্রধান বক্তা মাওলানা তরিকুল ইসলাম জেলা সুরা সদস্য কালিয়া উপজেলা শাখার আমির।

এছাড়া বক্তব্য দেন নড়াইল জেলা সহকারী সেক্রেটারি খান আউব আলী, নড়াইল জেলা কর্ম  পরিষদ সদস্য হাফেজ মোঃ জাকারিয়া মোল্লা এম,এইচ বাহাউদ্দীন, মাওঃ আলমগীর হোসেন সেক্রেটারি কালিয়া উপজেলা জামায়াতে ইসলামী,মাওঃ দবির উদ্দীন উপজেলা সূরা ও কর্ম পরিষদ সদস্য,মাওঃ নাহিদ হাসান তেরখাদ উপজেলা সেক্রেটারি,  আমির হামজা কালিয়া উপজেলা যুব বিভাগের সভাপতি,

সঞ্চালনা করেন মোঃ কামরুল মোল্লা, সেক্রেটারি কালিয়া পৌরসভা।  বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতা কর্মীরা মিছিল সহকারে কর্মী সন্মেলনে যোগ দেয়। দীর্ঘ দিন রাজনৈতিক অংগনে জামায়াতী ইসলামী দলকে শেখ হাসিনার সরকার কোন মিটিং মিছিল করতে দেয়নি, দলের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলের ঘানি টানিয়েছে এই ফ্যাসিস্ট সরকার প্রতিটি বক্ত্যার বক্তব্যে পরিস্ফুটিত হয় কালিয়া ডাকবাংলা চত্বরে কালিয়া পৌর কমিটি কর্তৃক আয়োজিত এই কর্মী সন্মেলনে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ জামায়েত ইসলামী দল খুন রাহাজানি সন্ত্রাস চাঁদাবাজি লুটপাট পরের জমি দখল করার রাজনীতিতে বিশ্বাসী নয়। ক্ষমতার লোভে নয় জনগণের সেবা করাই তাদের মূল লক্ষ্য। বাংলাদেশ জামায়তী ইসলামকে যারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল আজ তারাই আল্লাহ পাকের রহমতে দেশ ছেড়ে পালিয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park