1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট’র পূর্ণাঙ্গ কমিটি গঠন।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নতুনভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি। বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটিতে কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে সভাপতি , গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবির সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনাঞ্চলের মোসলেহ উদ্দিন তুহিন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী বার্ষিক সাধারণ সভা ও বনভোজনে এ কমিটি নির্বাচিত হয়। খুলনা বিভারভিউ পার্কে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বাবায়ক কৌশিক দে। প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক। অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নিজস্ব প্রতিবেদক শামসুদ্দীন দোহা , সিডব্লিউএফ’র পরিচালক মোহাম্মদ নাসিমুল হক, ছিন্নমূল’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল হোসেন ।

১৫ সদস্যের কমিটির অপর নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি দৈনিক প্রবাহের চীফ রিপোর্টার মোঃ নুরুজ্জামান , ইনডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি অভিজিৎ পাল, এস এ টিভির রকিবুল ইসলাম মতি , যুগ্ম সম্পাদক মাইটিভির শিশির রঞ্জন মল্লিক, দপ্তর সম্পাদক বাংলা টিভির তরিকুল ইসলাম ডালিম , প্রচার সম্পাদক প্রবাহের মোঃ শামীম হোসেন, নির্বাহী সদস্য মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, ডেইলি স্টারের মোঃ হাবিবুর রহমান, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান , দৈনিক বাংলার দূত পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ মামুন হাচান, ভোরের ডাকের এস এম মাহবুবুর রহমান। অপর এক সদস্যকে পরবর্তী মিটিংয়ে কো-অপট করা হবে।

অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের আহবায়ক ও সদস্য সচিবসহ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সাধারণ সভায় সংগঠনের গঠনতন্ত্রও অনুমোদন করা হয়।

সাংবাদিকদের সুরক্ষারসহ বিভিন্ন সাহায্য, সহযোগিতা ও এডভোকেসির মাধ্যমে সচেতন করার লক্ষ্যে সিডাব্লিউএফ এলায়েন্স (সিডাব্লিউএফ, সি এম কে এস,ও দৈনিক প্রবাহ)’র সার্বিক ব্যবস্থাপনায়, দাতা সংস্থা দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল19 এর সহযোগিতায় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি নামক সংগঠনটি গঠন করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park