1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর আয়োজনে নেটওয়ার্ক সমন্বয় সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার

আজ মঙ্গলবার (২৩ অক্টোবর) দিন ব্যাপী খুলনার ওয়েস্টার্ন ইনন হোটেল সভাকক্ষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর আয়োজনে নেটওয়ার্ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বেলার নেটওয়ার্ক মেম্বার ও সুন্দরবন একাডেমির নির্বাহি পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় স্বাগত বক্তৃতা করেন বেলা’ র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল।

সভায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন বেলা’ র কো-অর্ডিনেটর এম এম মামুন, বেলা’ র নেটওয়ার্ক মেম্বার যথাক্রমে এডভোকেট কুদরত- ই- খোদা, আব্দুল মোতালেব সরদার, এ এম এম মামুন, সুতপা বেদজ্ঞ, বেলা’ র এডভোকেট আব্দুল্যাহ আল গালিব, ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, অ্যাডভোকেট বাবুল হাওলাদার, হিউম্যানিটি ওয়াচ এর সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম, সাংবাদিক যথাক্রমে শেখ আল এহসান, দীপঙ্কর রায় ও খলিলুর রহমান সুমন, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, মেরিনা জুথি, নুরুন্নাহার পলি, মহুয়া ময়ূরী, গৌরাঙ্গ প্রসাদ রায়। সভায় এছাড়া বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত বেলা নেটওয়ার্ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পরিবেশ গত অধিকার আদায়, ন্যায় বিচার প্রতিষ্ঠা, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়, সমতা সাম্যতা ভিত্তিক সমাজ গঠন,,পরিবেশ সুরক্ষা, জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park