1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাংলাদেশ প্রতিবন্ধী লীগের সেক্রেটারি প্রতিবন্ধী স্কুলের অর্থলুট করে আয়া’কে নিয়ে পালালেন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার

নরসিংদীর মনোহরদী প্রতিবন্ধী স্কুলের বিরুদ্ধে মিথ্যাচার ও অর্থলুটের প্রতিবাদে সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রতিবন্ধী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ হাসানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক ও পরিচালনা পরিষদ।রবিবার দুপুরে মনোহরদী প্রতিবন্ধী কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মনোহরদী প্রতিবন্ধী কল্যান সংস্থার মহাসচিব মো: ইকবাল হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন,মনোহরদী প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সহ-সভাপতি হাফিজুর রহমান খান,যুগ্মসচিব কাজী আমিরুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মো. তাইজুদ্দিন ফরাজি,মনোহরদী প্রতিবন্ধী কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মো.তোতা মিয়াসহ ভোক্তভোগী শিক্ষক কর্মচারীরা। এসময় তারা বলেন, ইউসুফ হাসান একজন প্রতারক ও নারীলোভী।স্কুলে কর্মরত নারীদের সে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলো।

এছাড়াও প্রতিষ্ঠানে থাকাকালীন বিদ্যালয়ের একটি মোটর সাইকেল, তিনটি টিভি, তিনটি ফ্রীজ, ২৮ টি আবাসিক বেড সহ ১৭ লক্ষ টাকার অর্থ লুট করে। এছাড়াও প্রতারক ইউসুফ হাসান বাংলাদেশ প্রতিবন্ধীলীগের সাধারণ সম্পাদক কার্ড দেখিয়ে বিভিন্ন এলাকা থেকে ৩ থেকে ৪ কোটি টাকা আত্মসাৎ করে। সভাপতি থাকাকালে স্কুলের আয়া কারিমা বেগমের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন ইউসুফ। হাতেনাতে ধরা পড়লে অর্থ আত্মসাৎ করে কারিমাকে নিয়ে পালিয়ে যায় ইউসুফ। ইতিপূর্বে তার নামে ৮ টি মামলা ও ৪ টি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park