
কক্সবাজার থেকে, কামরুন তানিয়া:
বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরামের কক্সবাজার জেলা কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে মঙ্গলবার (৬ মে ২০২৫)। এই উপলক্ষে ২৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন ও অনুমোদন দিয়েছে ফোরামের কেন্দ্রীয় কমিটি।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমিনুল হক এবং সদস্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কবি সিরাজুল কবির বুলবুল। কমিটির পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ আবু সাঈদ পলাশ ও মহাসচিব ফয়সাল সুমন মোল্লার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জেলার প্রতিটি উপজেলা থেকে ভাই-বোনদের অন্তর্ভুক্ত করে সময়োপযোগী ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। শিক্ষা সংশ্লিষ্ট কার্যক্রমে গঠনমূলক ও দায়বদ্ধ ভূমিকা রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন নেতারা।
আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব সিরাজুল কবির বুলবুল বলেন, “কক্সবাজার জেলার সকল উপজেলার শিক্ষাক্ষেত্রে আমাদের কার্যক্রম ছড়িয়ে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সংগঠনের দায়িত্বশীলতায় আমরা কাজ করবো নিরপেক্ষ ও উন্নয়নমুখী ভাবনায়।”