1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত: ৩৩ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ (সোমবার): বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং সেনাসদস্যদের পেশাগত উৎকর্ষতার জন্য ফায়ারিং দক্ষতার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। তিনি উল্লেখ করেন যে, এই প্রতিযোগিতা সেনাসদস্যদের প্রশিক্ষণ ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৭টি দল অংশগ্রহণ করে। এতে ৩৩ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ৭ স্বতন্ত্র এডিএ ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন সৈনিক মোঃ রাজু সরদার (১১ পদাতিক ডিভিশন), দ্বিতীয় স্থান অর্জন করেন সৈনিক (ওসিইউ) মোঃ জুবায়ের আলী (৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড) এবং শ্রেষ্ঠ মহিলা ফায়ারার হন লেফটেন্যান্ট সামিয়া রহমান (৫৫ পদাতিক ডিভিশন)।

সেনাবাহিনী প্রধান সিএএস ট্রফি ফায়ারিং প্রতিযোগিতা ২০২৪-এর মাইনর ইউনিট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে এডহক ৪৭ মর্টার রেজিমেন্ট আর্টিলারি এবং রানারআপ হয়েছে সদর দপ্তর ১০৫ পদাতিক ব্রিগেড। মেজর ইউনিট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং রানারআপ হয়েছে ২৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। প্রতিযোগিতায় ছয়জন শ্রেষ্ঠ ফায়ারারকেও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়াসহ বিভিন্ন ফরমেশন ও সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, সাভার সেনানিবাসের সকল অফিসার, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্য এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফায়ারিং প্রতিযোগিতার মতো প্রশিক্ষণ কার্যক্রম দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করে। দক্ষতা উন্নয়ন ও পেশাদারিত্বের মানোন্নয়নের মাধ্যমে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park