1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাউফলে প্রধান শিক্ষকের পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

গোপাল হালদার, পটুয়াখালী

ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ, নিয়োগ বানিজ্য, শিক্ষক কর্মচারীদের বেতনের টাকা লোপাট, বিদ্যালয়ে পরিবারতন্ত্র কায়েমের মাধ্যমে শিক্ষার পরিবেশ বিনষ্ট করাসহ নানান অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অবিভাকরা।

সোমবার দুপুরে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দাসপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দীনের পদত্যাগ ও বিচারের একদফা দাবিতে মানববন্ধন কর্মসূচিতে কয়েক শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশ গ্রহন করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের পদত্যাগের দ্বাবিতে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষুব্ধরা।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন তারা বলেন, ছাত্র-ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণসহ নিয়োগে বেপরোয়া ঘুষ বাণিজ্য করেছেন প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দিন। ক্ষমতার অপব্যবহার, কর্মচারী ও শিক্ষকদের বেতনের টাকা আত্মসাৎ, চাকরির প্রলোভন দেখানো সহ নানা অপকর্মে লিপ্ত তিনি। বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন সময় আমাদের কাছ থেকে টাকা আদায় করেন, টাকা না দিতে পারলে অশোভন ভাষায় গালগালাজ করেন। অবিভাবকদের সাথেও খারাপ আচরন করেন। এমন বিদ্যালয় প্রধান আমরা চাইনা। আমরা তার পদত্যাগ চাই। এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী সহকারী শিক্ষিকা ফাতেমা বেগম, সাবেক সহকারী শিক্ষিক ইউনুস, আলি আজমসহ শিক্ষার্থীরা।

অভিভাবকরা জানায়, দাসপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিয়োগই অবৈধ। তিনি এখানে তার পরিবারের সদস্যদের নিয়ে অর্থ আত্মসাৎ, নিয়োগ বানিজ্যসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তার কাছে কেউ কখনো কোন আবদার করে সম্মান পায়নি। সে গরীব শিক্ষার্থীদের ও কোন প্রকার সুবিধা দেয়না। আমরা ছাত্রদের দাবীর সাথে সহমত প্রকাশ করছি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park