1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাউফলে সেতুমন্ত্রীর আগমন ঘিরে সেতুর স্বপ্নে উচ্ছ্বসিত জনপদ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:

বাউফলে সম্ভাব্য সেতু নির্মাণ প্রকল্প ঘিরে নতুন আশার সঞ্চার হয়েছে স্থানীয় জনমনে। পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এর আহ্বানে আগামী মঙ্গলবার বাউফল সফরে আসছেন যোগাযোগ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তার এই সফরকে কেন্দ্র করে উপজেলাজুড়ে উৎসাহ-উদ্দীপনার আমেজ বিরাজ করছে।

জানা গেছে, গত ১৫ এপ্রিল জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত এক বৈঠকে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বাউফল অঞ্চলের দীর্ঘদিনের যোগাযোগ সংকট, ফেরিনির্ভর যাতায়াতের দুর্ভোগ এবং একটি স্থায়ী সেতু নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়টি মন্ত্রীর কাছে তুলে ধরেন। এ সময় সেতুমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং ড. মাসুদের আমন্ত্রণে বাউফল সফরে সম্মতি জানান।

সেতুমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আশাবাদ সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে এই সফরের মধ্য দিয়েই বাউফলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

বাউফল সদর এলাকার ব্যবসায়ী মো. আল-আমিন বলেন, একটি স্থায়ী সেতু বাউফলের মানুষের বহুদিনের দাবি। ফেরির কারণে প্রতিদিন হাজারো মানুষকে ভোগান্তি পোহাতে হয়। তিনি বলেন, এমপি ড. মাসুদ বিষয়টি আন্তরিকভাবে মন্ত্রীর কাছে উপস্থাপন করেছেন, যা স্থানীয়দের মধ্যে নতুন আশা জাগিয়েছে।

নাজিরপুর ইউনিয়নের কলেজ শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, একটি সেতু শুধু যোগাযোগ সহজ করবে না, এটি পুরো অঞ্চলের অর্থনীতিতে বড় পরিবর্তন আনবে। কৃষক, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা সরাসরি উপকৃত হবে।

বাউফল পৌর শহরের বাসিন্দা শারমিন আক্তার বলেন, ফেরিতে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়, বিশেষ করে অসুস্থ রোগী ও নারী-শিশুদের নিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। দ্রুত সেতু নির্মাণ কাজ শুরু হলে এ দুর্ভোগের অবসান হবে।

স্থানীয় তরুণ সমাজকর্মী ইমরান হোসেন বলেন, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন। মন্ত্রীর সফর সেই উন্নয়ন প্রচেষ্টারই একটি ইতিবাচক প্রতিফলন।

একই প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় জেলে আব্দুস সাত্তার। তিনি বলেন, মাছ বাজারজাত করতে সময় ও খরচ বেশি হয়। সেতু নির্মিত হলে যাতায়াত সহজ হবে এবং ব্যবসায়ও গতি আসবে।

এদিকে সেতুমন্ত্রীর সফরকে ঘিরে উপজেলা জুড়ে আলোচনা-উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের মাঝেও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। স্থানীয়দের আশা, এই সফরের মধ্য দিয়ে বাউফলের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সেতু নির্মাণের পথ আরও সুগম হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park