1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের কৃতি সন্তান এইচ,এম বেল্লালকে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় পুরস্কারে ভূষিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

হারুন শেখ বাগেরহাট জেলা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উপলক্ষে  বাগেরহাটের কৃতি সন্তান ইয়ন ওভারসীজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এইচ, এম, বেল্লাল সমাজসেবা ও ব্যবসায় বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ হিসাবে  সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ৭ফেব্রুয়ারি শুক্রবার রাজধানী ঢাকার বিজয়নগর অবস্থিত অভিজাত অয়েট থ্রি স্টার হোটেলে একুশে স্মৃতি পরিষদের উদ্যোগে শীতের পড়ন্ত বিকালে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ইয়ন ওভারসীজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বাগেরহাটের কৃতি সন্তান এইচ,এম,বেল্লাল এর হাতে সাবেক ধর্ম ও প্রাণী সম্পদ মন্ত্রী এম,নাজিম উদ্দিন প্রধান অতিথি হিসাবে এই পুরস্কার তুলে দেন।

এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন,সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, নরসিংদি ডিগ্রি কলেজ অধ্যক্ষ প্রফেসর গোলাম ফারুক, একুশে স্মৃতি সংসদের সহ-সভাপতি শাহা আমল চুন্নু,ইয়ন ওভারসীজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচাল এইচ,এম,বেল্লাল এর ঘনিষ্ঠ বন্ধু বাগেরহাট পিসি কলেজের ছাত্র সংসদের সাবেক ছাত্রনেতা তুফান প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংসদের উপদেষ্টা মমতাজুল করিম। বাগেরহাটের কৃতি সন্তান ইয়ন ওভারসীজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এইচ,এম,বেল্লাল সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের বোজলুর রহমানের গর্বিত সন্তান। উল্লেখ্য,এইচ,এম,বেল্লাল দীর্ঘদিন যাবত রাজধানী ঢাকায় সুনামের সাথে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সমাজ সেবায় অবদান রেখে চলেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park