1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের চুলকাটি প্রিমিয়ার লীগ-২০২৫ সিজন-৫ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার চুলকাটি ইয়ুথ সোসাইটির উদ্যোগে চুলকাটি প্রিমিয়ার লীগ (সিপিএল) এর ৫ম আসরের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ৮টায় চুলকাটি প্রেসক্লাব চত্বরে চুলকাটি বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস শেখের সভাপতিত্বে চুলকাটি প্রিমিয়ার লীগ (সিপিএল)-২০২৫ সিজন-৫ ক্রিকেট লীগের খেলোয়াড় নিলাম অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসকের কার্যালয় বাগেরহাটের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয় বাগেরহাটের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তানভীর ইসলাম এবং মো: আশরাফুল ইসলাম।

উপস্থাপক ও সাংবাদিক মুনাওয়ার রনির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সমন্বয়ক হাসান আল মামুন বাপ্পি, শেখ হেলাল উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ হুসাইন সাঈদী, চুলকাটি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মল্লিক আমিনুল ইসলাম মুক্ত, সাংগঠনিক সম্পাদক হাওলাদার শওকত হোসেন, ডাঃ সরোয়ার, চুলকাটি কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক আজাহার আলী, ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ, চুলকাটি ইয়ুথ সোসাইটির সভাপতি জাকারিয়া শাওন, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন শেখ, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, যুগ্ম সাধারন সম্পাদক শেখ আসাদুজ্জামান সোবহান, সাংগঠনিক সম্পাদক শেখ মিরানুজ্জামান, কোষাধক্ষ্য অমিত কর বিলাস, কার্যনির্বাহী সদস্য জিএম মিজানুর রহমান, শেখ মিজানুর রহমান মিঠু, রিয়াদ মোড়ল, তরিকুল মোল্লা’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খেলোয়াড় ও ক্রীড়ামুদি দর্শক উপস্থিত ছিলেন।

নিলামে ফরেন ক্যাটাগরিতে ওবায়দুল্লাহ কে সর্বোচ্চ দামে দলে নিয়েছে সুনগর যুব সংঘ আগামী ১৮ ফেব্রুয়ারি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে চুলকাটি প্রিমিয়ার লীগের ৫ম আসরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park