1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের ফকিরহাট দুই পরিবহনের সংঘর্ষে আহত-১২ নিহত -১

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী দুটি পরিবহনের সংঘর্ষের শ্রীধর গাঙ্গুলী (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছে। এসময় উভয় পরিবহনের কমপক্ষে ১২জন যাত্রী আহত হয়েছেন। খুলনা-ঢাকা মহসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শ্রীধর গাঙ্গুলী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার দেবগ্রামের গিন গাঙ্গুলীর ছেলে। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নুরুজ্জামান জানান, শনিবার (১৩ জুলাই) সকালে ঢাকাগামী যাত্রীবাহী দোলা পরিবহন ফকিরহাটের ফলতিতা এলাকায় এসে পৌছালে বিপরীত দিক দিয়ে আসা বেনাপোলগামী যাত্রীবাহী রাজিব পরিবহন পাশ কেটে যাওয়ার সময় উভয় পরিবহের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দোলা পরিবহন সড়কের পাশের খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় রাজিব পরিবহনের যাত্রী শীধর গাঙ্গুলী ঘটনাস্থলে নিহত হন। এসময় উভয় পরিবহনের ১২জন যাত্রী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘটনার পর উভয় পরিবহনের চালক ও সহযোগি পালিয়ে গেছে। পরিবহন দুটিকে জব্দ করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park