1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের মোংলায়, অপারেশন ডেভিল হান্ট:- মোংলায় রাতভর অভিযানে আটক-চার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা

বাগেরহাটের মোংলায় অপারেশন ডেভিল হান্টে, মোংলায় ৪ জনকে আটক করেছে যৌথ বাহীনি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতভর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সকালে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার অনিক মাহ্‌মুদ এ তথ্য জানান। তিনি বলেন, সারা দেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন ‘ডেভিল হান্ট’ পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

তারই ধারাবাহিকতায় সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টা থেকে ভোর ৬ টা পর্যন্ত মোংলা চাঁদপাই ইউনিয়নের মালগাজী এলাকা এবং বুড়িডাঙ্গা ইউনিয়নের দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেইস মোংলা, নৌবাহিনী ও পুলিশ এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে ওই এলাকা হতে সর্বমোট ৪ (চার) জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- চাঁদপাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৩), আওয়ামী লীগ নেতা-কর্মী মোঃ ডালিম (৫২), মোংলা পোর্ট পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও মোংলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাঁন শফিকুর রহমান (৭২) ও আওয়ামী লীগ নেতা বিধান চন্দ্র রায় (৬৬) কে ১টি দুইনলা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড তাজা কার্তুজ সহ আটক করা হয়,

তিনি আরও বলেন, অস্ত্রসহ আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park