1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের মোড়েলগঞ্জে ঝিলবুনিয়া দরবার শরীফে তিন দিনব্যাপী বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল শুরু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ঝিলবুনিয়া দরবার শরীফে শুরু হয়েছে তিন দিনব্যাপী বার্ষিক ইছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল। বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হওয়া এ মাহফিল চলবে আগামী রবিবার (১৩ এপ্রিল) পর্যন্ত।

ছারছিনা দরবারের মরহুম পীর সাহেব, বাহারে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম, আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর স্মরণে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফুরফুরা শরীফের গদ্দীনশীন পীর আলহাজ্ব হযরত মাওলানা শায়খুল হাদীস আবুবকর আব্দুল হাই মিসকাত সিদ্দিকী।

মাহফিলে আরও দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ অংশগ্রহণ করে ইসলামী আলোচনা ও নসিহত পেশ করবেন।

রবিবার (১৩ এপ্রিল) বাদ ইশরাক আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটবে। আখেরী মোনাজাত পরিচালনা করবেন দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও পরিচালক পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফী মুহাম্মদ আব্দুর রহমান খান। দরবার শরীফ সূত্র জানিয়েছে, মাহফিল উপলক্ষে এলাকাজুড়ে ধর্মীয় উৎসবের পরিবেশ বিরাজ করছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park