1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুলকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (১৬ আগস্ট) বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক এম ডি আকবর আজাদ, সদস্য সচিব মো. একরামুল কবীর ও যুগ্ম আহ্বায়ক এম. আবজাল হুসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল গফফার। সদস্য সচিব হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. তৈয়বুর রহমান। অন্য সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক, এমদাদুল হক তালুকদার, সাইদুর রহমান তালুকদার ও নাসির আহম্মেদ মল্লিক।

নবগঠিত আহ্বায়ক কমিটি শনিবার বেলা ১১টার দিকে মোরেলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি এইচএম মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক গণেশ পাল, সহসভাপতি জামাল হোসেন বাপ্পা, সাবেক সভাপতি মশিউর রহমান মাসুম, সাবেক সহসাধারণ সম্পাদক এম. পলাশ শরীফসহ স্থানীয় সাংবাদিক ও মুক্তিযোদ্ধারা।

মতবিনিময় সভায় আহ্বায়ক শাহ আলম বাবুল বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা এখনও তালিকাভুক্ত হতে পারেননি। অথচ রাজনৈতিক প্রভাবে অমুক্তিযোদ্ধারা তালিকায় ঢুকে নানা সুযোগ-সুবিধা পাচ্ছেন। অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করার দাবি জানাচ্ছি।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park