1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের মোরেলগঞ্জে শিশুশ্রম নিরসনে ঐক্যবদ্ধ উদ্যোগ: বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শিশুশ্রম নিরসনের লক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এপি শাখার উদ্যোগে আয়োজিত এই সভায় স্থানীয় প্রশাসন, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় উপজেলার ৮৩ জন শিশুশ্রমিকের একটি তালিকা উপস্থাপন করা হয়, যারা বিভিন্ন কলকারখানা ও ব্যবসায় প্রতিষ্ঠানে কর্মরত। আলোচনায় শিশুদের অধিকার সুরক্ষা ও শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম। তিনি বলেন, “শিশুশ্রম আমাদের জাতীয় উন্নয়নের বড় প্রতিবন্ধক। এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে। এই সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন, এনজিও এবং সমাজের সকল স্তরের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

এসময় সভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে বক্তব্য দেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মশিউর রহমান মাসুম, এবং এস টিভির সাংবাদিক এম শামীম আহসান মল্লিক বক্তারা শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, শিক্ষার সুযোগ সম্প্রসারণ, এবং কার্যকর আইন বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।

এসময় ইউএনও মোঃ নাজমুল ইসলাম ভুক্তভোগী শিশু ও তাদের অভিভাবকদের সমস্যার কথা শুনে তাদের পুনর্বাসনের জন্য বিশেষ কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন। তিনি আরও জানান, উপজেলায় একটি শিশু কল্যাণ বোর্ড গঠন করে শিশুশ্রম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মিলিতা সরকারের সঞ্চালনায় সভাটি শেষ হয়। সভায় অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন যে, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মোরেলগঞ্জ উপজেলায় শিশুশ্রম নির্মূল করা সম্ভব হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park