1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের মোল্লাহাটে অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যে তিন শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার, আটক ৩

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, স্টাফ রিপোর্টার, বাগেরহাট জেলা

বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কোদালিয়া এলাকা থেকে অপহৃত তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাঁদের উদ্ধার করা হয়। এসময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজন শ্রীলঙ্কান নাগরিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।”

জানা গেছে, উদ্ধার হওয়া তিনজনের মধ্যে একজন নারী রয়েছেন। তাঁদের মধ্যে দুজন গত ২২ এপ্রিল ঢাকায় আসেন বাগেরহাটের শহিদুল শেখ নামের এক ব্যক্তির ব্যবসায়িক আমন্ত্রণে। বাংলাদেশে আসার কিছুদিন পরেই তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এক অজ্ঞাত নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয়।

শ্রীলঙ্কার নাগরিকরা বিষয়টি নিজ দেশের হাই-কমিশনের মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে জানালে, গোয়েন্দা সংস্থা ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করে।

ঘটনার তদন্ত চলছে এবং আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park