1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র ৬টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট জেলা

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র (দ্বি-বার্ষিক) ওয়ার্ড নির্বাচন-২০২৫ এর ৬টি ওয়ার্ডে নির্বাচন উৎস-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২রা ফেব্রুয়ারি) রাখালগাছি ইউনিয়নের ৬টি ওয়ার্ডের প্রার্থীরা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে বিজয়ী হয়েছেন। ভোটারা সকাল থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে যার যার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ শেষে দুপুর ২টা থেকে ভোট গগণা শুরু হয়। প্রতিটি ওয়ার্ডের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে বিজয়ীরা হলেনঃ

২নং ওয়ার্ডে সভাপতি পদে হাসমত আলী ফকির পেয়েছেন ৭৬ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ সেলিম শেখ পেয়েছেন ৬৯ ভোট, সহ-সভাপতি পদে আঃ সালাম হাজরা পেয়েছেন ৭০ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফেরদৌস আলম গাজী পেয়েছেন ৬৯ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে আনিচুর রহমান পেয়েছেন ৬৫ ভোট।

৩নং ওয়ার্ডে সভাপতি পদে শুকুর আলী ফকির পেয়েছেন ৯২ ভোট, সাধারণ সম্পাদক পদে আনছার হাজরা পেয়েছেন ৮৯ ভোট, সহ-সভাপতি পদে শেখ সোহরাব পেয়েছেন ৭৮ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওহিদ শেখ পেয়েছেন ৯০ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে শেখ মোজাফ্ফর হোসেন পেয়েছেন ৮৫ ভোট।

৪নং ওয়ার্ডে সভাপতি পদে মোঃ গফ্ফার পেয়েছেন ৪৪ ভোট, সাধারণ সম্পাদক পদে শুকুর আলী মোড়ল পেয়েছেন ৪২ ভোট, সহ-সভাপতি পদে বাবর আলী পেয়েছেন ৪৫ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শেখ মতিয়ার রহমান পেয়েছেন ৪৭ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মাহাতাব শেখ পেয়েছেন ৬২ ভোট।

৫নং ওয়ার্ডে সভাপতি পদে হাওলাদার মনিরুজ্জামান পেয়েছেন ৬৮ ভোট, সাধারণ সম্পাদক পদে সৈকত হোসেন তালেব পেয়েছেন ৪৫ ভোট, সহ-সভাপতি পদে আজমল হাওলাদার রিপন পেয়েছেন ৬২ ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে হাফিজুর রহমান পেয়েছেন ৬৭ ভোট।

৭নং ওয়ার্ডে সভাপতি পদে মোস্তফা মল্লিক পেয়েছেন ৬৮ ভোট, সাধারণ সম্পাদক পদে সালাম বিশ্বাস পেয়েছেন ৮৫ ভোট, সহ-সভাপতি পদে শেখ তরিকুল ইসলাম পেয়েছেন ৯৪ ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শেখ মিলন হোসেন ও সাংগঠনিক সম্পাদক শেখ মোনায়েম।

৮নং ওয়ার্ডে সভাপতি পদে শেখ আলমগীর হোসের পেয়েছেন ৭৫ ভোট, সাধারণ সম্পাদক পদে শেখ আলী আকবর পেয়েছেন ৬৮ ভোট, সহ-সভাপতি পদে শেখ আনোয়ার ৯২ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আত্তাব মোল্লা পেয়েছেন ৭৬ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে শেখ ইসহাক আলী পেয়েছেন ৭৭ ভোট।

ভোটার তালিকায় নানাবিধ অনিয়মের কারণে ইউনিয়নের ১,৬ ও ৯নং ওয়ার্ডের নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।

বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শান্তিপূর্ণভাবে প্রতিটি ওয়ার্ডে ভোট গ্রহণ চলছে। আমরা আশাবাদী এখান থেকে যারা যারা নির্বাচিত হবে তারা সকলেই দলের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। তৃণমূলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে সব অপশক্তি আমরা রাজপথে মোকাবেলা করতে পারব।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park