1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের রামপালে আড়াই মাসেও একশত গ্রাম ধান সংগ্রহ করতে পারেনি খাদ্য দপ্তর

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের রামপালে বাইরে ধানের বাজার মূল্য বেশী হওয়ায় সরকার নির্ধারিত মূল্যে একশ গ্রাম ধানও সংগ্রহ করতে খাদ্য অধিদপ্তর। এতে সরকারের বেধে দেয়া ৫০৫ টন আমন ধান সংগ্রহের লক্ষমাত্রা গত আড়াই মাসেও পূরণ করতে পারেনি সংশ্লিষ্ট দপ্তর। এতে সরকারের খাদ্য শস্য সংগ্রহের সংকট বাড়বে বলে সচেতনমহল মনে করেন।

রামপাল উপজেলার খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের খাদ্য পরিদর্শক মো. সাইদুল ইসলামের সাথে কথা বলে জানা গেছে, চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে সরকারিভাবে আমন ধান সংগ্রহের লক্ষমাত্রা ধরা হয় ৫০৫ টন। গতবছরের ৯ ডিসেম্বর আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়। সরকারিভাবে প্রতি কেজি ধান ৩৩ টাকা করে দর বেঁধে দেয়া হয়। তাতে প্রতি মনের দাম পড়ে ১ হাজার ৩২০ টাকা। কিন্তু খোলা বাজারে ও আড়ৎগুলোতে ধান বিক্রি হচ্ছে প্রতি মন ১ হাজার ৫০০ টাকা থেকে ১ হাজর ৬০০ টাকায়। যে কারণে গত আড়াই মাসে এক গ্রাম ধানও ক্রয় করতে পারেনি খাদ্য অধিদপ্তর।

কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, এবছর আমনের চাষ তুলনামূলকভাবে বেশী হলেও বাইরে ধানের দাম বেশী হওয়ায় কৃষকেরা ধান সরবরাহ করতে উৎসাহীত হননি। এ ছাড়াও ধান ক্রয়ে আদ্রতার মাত্রাসহ বিভিন্ন শর্ত থাকায় কৃষকরা গুদাম মুখি হননি। সরকারের বেঁধে দেয়া দারের বাইরে কৃষকেরা ধান বিক্রি করে লাভবান হচ্ছেন। তারা জানান, সরকার ৩৩ টাকা দরের পরিবর্তে অঞ্চলভিত্তিক দর বেঁধে দিলে কৃষকেরা লাভবান হবেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park