1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের রামপালে আধিপত্য বিস্তারে বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৬

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলার ঝনঝনিয়া চেয়ারম্যান মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝনঝনিয়া চেয়ারম্যান মোড়ে একটি মৎস্য আড়ত ও জমিজমা নিয়ে আ. রাজ্জাকের ছেলে আওয়ামী লীগ নেতা সিদ্দিক শেখের সঙ্গে আরজ আলী ও তার ভাই মহিদ শেখের দীর্ঘদিনের বিরোধ চলছিল। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে এই বিরোধের জেরে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে বিএনপি সমর্থিত দুই গ্রুপও পরস্পরের বিপক্ষে অবস্থান নেয়। একপর্যায়ে লোহার রড, হাতুড়ি, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলা হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন—আল আমিন (৪০), আজমল শেখ (৪৩), শহিদ ব্যাপারী (৩৬), আবুল কালাম (৪০), বাবুল শেখ (৩৫), শামীম শেখ (২২), আহম্মদ আলী (৪২), ইসমাইল শেখ (৩৫), আশরাফ আলী (৫৫), তাহিদুল ইসলাম (৪০), হোসাইন শেখ (১৮), তারেক শেখ (৩৫), ফারুক হোসেন (৫৫), আবুল কালাম (৩০), মাহিদ শেখ (৫০) প্রমুখ।

এ বিষয়ে রামপাল উপজেলা বিএনপির সদস্য সচিব বলেন, “আমাদের ১০-১২ জনকে কুপিয়ে ও রড-হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে, যার ফলে কয়েকজনের পা ভেঙে গেছে। আমাদের ৭ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের বাড়িঘরও ভাঙচুরের চেষ্টা হয়েছে।”

অন্যদিকে, উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন বলেন, “আমি শান্তি বজায় রাখার চেষ্টা করছি। কিন্তু ভাগার আকো তার অনুসারীদের নিয়ে হামলা চালিয়েছে, রামপাল কলেজ ছাত্রদলের সাবেক সেক্রেটারির বাবার দোকান ভাঙচুর করেছে এবং তার বাবাকে মারধর করেছে।”

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, “সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ঝনঝনিয়া, চেয়ারম্যান মোড়, ভাগা ও রনসেন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park