1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের রামপালে তামার তারসহ চোরাকারবারি আটক ৬

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে কভারযুক্ত ৬ কেজি এবং কভার ব্যাতিত ১৫ কেজি মোট ২১ ( একুশ) কেজি চোরাই তামার তার সহ ছয় জন চোরাই কারবারিকে আটক করেছে।

আটককৃতরা হলো, ১. কদমদী গ্রামের শাহ আলম মল্লিক এর ছেলে মোঃ শামীম মল্লিক(২৬), ২. বামনডহর গ্রামের ফরহাদ শেখ এর ছেলে মোঃ হাফিজুর রহমান (২৮), ৩. বাঁশেরহুলা গ্রামের আঃ রশিদ শেখ এর ছেলে মোজাফ্ফর শেখ(৪৫),৪. বাঁশেরহুলা গ্রামের মোঃ শওকত শেখ এর ছেলে মোঃ আল-আমিন শেখ(৪১), ৫. বাঁশেরহুলা গ্রামের মোঃ জুলফিকার শেখ এর ছেলে মোঃ আসিবুর শেখ(২৭),এবং ৬. কাপাসডাঙ্গা গ্রামের মোঃ রমজান ঢালী এর ছেলে মোঃ এরশাদ ঢালী(৩২), সর্ব থানা- রামপাল, জেলা – বাগেরহাট।

রামপাল থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৪ জুলাই) রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর তত্বাবধানে এসআই(নিঃ) মোঃ জাহিদুল ইসলাম সংগীয় ফোর্স সহ উপজেলার রামপাল তাপ বিদ্যূৎ কেন্দ্র এলাকায় ডিউটি করাকালে রামপাল থানাধীন সাপমারী কাটাখালী সাকিনস্থ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে ২নং গেটের সামনে পাকা রাস্তার উপর থেকে বিভিন্ন রংয়ের কভার যুক্ত ৬ (ছয়) কেজি এবং কভার ব্যাতিত ১৫ (পনেরো) কেজি মোট ২১ (একুশ) কেজি তামার তার সহ ৬ জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত তামার তারের আনুমানিক মূল‍্য ২৫,২০০ (পচিশ হাজার দুইশত) টাকা।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস সাংবাদিকদের বলেন, চোরাইকৃত ২১ (একুশ) কেজি তামার তার সহ ৬ জন চোরা কারবারি কে গ্রেফতার করা হয়েছে। মামলা রুজু করে আটককৃত দের কে বাগেরহাট এর বিজ্ঞআদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park