1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের রামপালে দুস্তদের মাঝে কৃষিবিদ শামীমুর রহমানের কম্বল বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা

বাগেরহাটের রামপালে কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম দুস্তদের মাঝে কম্বল বিতরণ করেন। বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৪ টায় উপজেলার ফয়লাহাট বাসস্টান্ড চত্তরে উপজেলার উজলকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি আ. সত্তার মোল্লার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম। প্রধান অথিতি কৃষিবিদ শামীম জানান, বিত্তবানদের সম্পদে দুস্তদের হক রয়েছে। সমাজের বিত্তবানের এগিয়ে এলে বাংলাদেশকে ক্ষুধা ও দরিদ্রমুক্ত করা সম্ভব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের যে ৩১দফার নির্দেশনা রয়েছে সেটি আমরা বাস্তবায়ন করতে পারলে ক্ষুধা ও দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে। ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে। তাবেদারী সাবেক সরকার দেশকে ফোকলা করে দিয়ে সকল কনিস্টিটিউশন ধ্বংস করে দিয়েছে। আমরা তারেক রহমানের নির্দেশনায় সকল ভেদাভেদ ভুলে রাষ্ট্র মেরামতের কাজ এগিয়ে নিচ্ছি। আপনারা সাথে থাকলে আমরা অবশ্যই সফলকাম হবো ইনশাআল্লাহ। তিনি সকলের দোয়া সমর্থন কামনা করেন।

সভায় বিশেষ অথিতির বক্তব্য দেন রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, যুগ্ম আহবায়ক আলী আকবার সম্রাট, সদস্য লাভলু ফকির, সদস্য গোপিনাথ ঘোষ , ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মিলন আকুঞ্জি, উপজেলা যুবদল নেতা লায়ন এস, এম মহসিন হোসেন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আলম মুন্সি, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা হাওলাদার। সভা সঞ্চালনা করেন বাগেরহাট জেলা ছাত্রদলের সহসভাপতি ইসমাইল মোল্লা খোকন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. মেহেদী হাসান, সদস্য আশিকুজ্জামান সুমন। এসম উপস্থিত ছিলেন যুবদল নেতা তারিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ শেখ, মুজাহিদ শেখ, সাব্বির হাসান পাপ্পু, জুয়েল আকুঞ্জি প্রমুখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park