1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের রামপালে পুলিশের পৃথক অভিযানে দুই নারীসহ ৫ জন গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাট জেলার রামপাল উপজেলায় পৃথক অভিযানে দুই নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন নারী সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং শুক্রবার (১৮ এপ্রিল) বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়।

রামপাল থানা সূত্রে জানা গেছে, প্রথম অভিযানে সদর ইউনিয়নের নদীরহোলা গ্রামের রাজিব পালের স্ত্রী কাদম্বীনি পোদ্দার (৪০) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত ছিলেন। দ্বিতীয় অভিযানে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে চুরির সময় হাতেনাতে গ্রেফতার করা হয় খেজুরমহল গ্রামের হোসেন গাজীর ছেলে আজগর গাজী (২৫) এবং খুলনার দাকোপ উপজেলার রামনগর গ্রামের খোকন মন্ডলের ছেলে উজ্জ্বল মন্ডল (২৯) কে।

একই রাতে তৃতীয় অভিযানে বাঁশতলী ইউনিয়নের বড়দিয়া গ্রামের মোতালেব হোসেনের মেয়ে সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি রাবেয়া খাতুন (৩০) এবং চন্ডিতলা গ্রামের গৌর চন্দ্র পালের ছেলে রাখাল চন্দ্র পাল (২৮) কে নারীকে উত্যক্ত ও হেনস্থা করার অভিযোগে গ্রেফতার করা হয়। এ সংক্রান্ত একটি এজাহার রামপাল থানায় দায়ের ছিল।

রামপাল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম পৃথক অভিযানে দুই নারীসহ মোট পাঁচজন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park