1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের রামপালে ফেসবুকে পোষ্ট দিয়ে সম্মান হানির অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা

বাগেরহাটের রামপালে ফেসবুক আইডি দিয়ে কুৎসা রটনা ও সামাজিকভাবে মান সম্মান ক্ষুণ্ণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাজনগর ইউনিয়নের ভুক্তভোগীদের পক্ষে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ইউপি সদস্য মো. জালিনুর হাজরা।

জানা গেছে, উপজেলার রাজনগর ইউনিয়নের বাঁশেরহুলা গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে মো. জালিনুর হাজরা লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, রাজনগর গ্রামের মৃত আবু তালেবের ছেলে আবু হানিফা গত ইং ১০-০২-২৫ তারিখে তার ফেসবুক আইডিতে একটি পোষ্ট করেন। পোষ্টে তিনি জালিনুর হাজরা, মো. মাসুদ গাজী ও আওয়াল হাজরার নামে মিথ্যা, ভিত্তিহীন কমেন্ট করে মান সম্মান ক্ষুণ্ণ করেন। এছাড়াও সে বিভিন্ন অপপ্রচার করে ক্ষতি করার চেষ্টা করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। তিনি প্রশাসনের হস্তক্ষেপসহ নিরাপত্তা কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে আবু হানিফা হাওলাদারের কাছে তার মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ফেসবুক পোষ্টে যা লেখা হয়েছে তা সত্যি। জালিনুর বড় ঘের করে। সে ঘেরে বড় বড় কল বসিয়ে ঘেরে পানি তুলে ভিতরের ছোট ছোট ঘের ভাসিয়ে মাছ নিয়ে নেয়। এতে এলাকার লোকজনের ব্যাপক ক্ষতি হয়। এলাকায় ১৮ টি সরকরি খাল বেধে মাছ চাষ হচ্ছে। জালিনুর তার ঘেরের পাশের খাল বাধ দিতে গেলে বাধা দেয়।

এ বিষয়ে রামপাল থানার ওসি মো. সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park