1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের রামপালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ডঃ লায়ন ফরিদ 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৫৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি 

ঢাকা মেগা সিটি লায়ন ক্লাব এর উদ্যোগে এবং দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা ও লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম এর সহযোগীতায় শুক্রবার (৪ জুলাই) রামপালের শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১০টা হইতে বিকাল ৪টা পর্যন্ত ঢাকা লায়ন চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানী অপারেশনের রোগী বাছাইয়ের জন্য চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি(ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ বেলায়েত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য ব্যারিস্টার জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা। এখানে শুধুমাত্র বাছাইকৃত ছানি রোগীদের ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালে লেন্স সংযোজনের মাধ্যমে অপারেশন করা হইবে।

এ বিষয়ে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জানান, মানুষের সেবার মাধ্যদিয়েই যেন আমার মৃত্যু হয় এবং এ কাজের মধ্যে দিয়ে মানুষের মাঝে বেচে থাকতে চাই। সমাজ সেবার উদ্দেশ্যে ২০০৯ সাল থেকে ড. লায়ন শেখ ফরিদুল ইসলাম ব্যতিক্রম সেবা প্রচারণার মধ্যদিয়ে মোংলা-রামপালের সাড়ে ৬ হাজার দরিদ্র মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা (অপারেশন) করিয়েছেন। সম্প্রতি তিনি সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে পরিবেশগত সংকটাপন্ন এলাকায় লাল শ্রেণীর শিল্প প্রতিষ্ঠানের অনুমোদন না দেয়া এবং বন্ধ করার জন্য হাই কোটে রিট করে ব্যাপক জনসচেতনা সৃষ্টি করেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park