1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের রামপালে ভূমিহীনদের ১০ টি বসতবাড়ি ভাংচুর মারপিট করে জমি থেকে উচ্ছেদের অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপালের মুজিবনগরে সরকারি জমিতে আশ্রয় নেয়া ১০ টি ভূমিহীন পরিবারের সদস্যদেরজ মারপিট করে সরকারি খাস জমি থেকে উচ্ছেদ করে মাছ ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে রামপাল থানায় লিখিত অভিযোগ করেন শেখ নুূর মোহাম্মদ।

অভিযোগে জানা গেছে, উপজেলার মুজিবরনগর গ্রামে দীর্ঘ ১৭/১৮ বছর ধরে সরকারি চরভরাটি খাস খতিয়ানভুক্ত জমিতে প্লট আকারে পরিবার পরিজন নিয়ে ভোগদখল করে আসছেন। তারা জমিতে বেড়িবাঁধ দিয়ে মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ঘটনার দিন শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় শাহাদাৎ ফকির, জাফর ফকির, ইস্রাফিল, মাহাবুব, আ. হাই ও আমানতসহ শতাধিক লোকজন নিয়ে ওই ভূমিহীন পরিবারগুলোর উপর দেশীয় অস্ত্রসস্ত্রসহ হামলা করে। এ সময়ে বাড়ী ভাংচুর, স্বর্ণালঙ্কার লুটপাট ও ঘেরে থাকা মাছ ছিনিয়ে নেয়। এ সময় তাদের মারপিটে মোদাচ্ছের আলী, শাহানাজ বেগম, জান্নাত বেগম, রাবেয়া বেগম, হুমা বেগম, নাসিমা বেগম আহত হন। আহতদের মধ্যে মোদাচ্ছের আলীকে রামপাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। প্রতিপক্ষের হামলা ও লুটপাটে ভূমিহীনদের ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবী করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত শাহাদাৎ ফকিরের সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন, নদী ভাঙ্গনে আমাদের চন্ডিতলা মৌজার জমি খাস খতিয়ানভূক্ত হয়। যা আমরা সরকারের বিরুদ্ধে আদালতে জমি ফিরিয়ে পাওয়ার জন্য মামলা করেছি। আজাহার, সরোয়ার, মুজিবর দখলে নিয়ে তা বিক্রি করে খাচ্ছে। আমরা সিএস ও এসে রেকর্ডীয় মালিক। ওরা জোরপূর্বক দখল করে রেখেছে। অভিযোগের বিষয়ে রামপাল থানার ওসির দৃষ্টি আকর্শন করলে তিনি অভিযোগের কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারী জমি নিয়ে বিরোধ। নদীর জায়গা দখল বা পাল্টা দখলের ঘটনা ঘটেছে। আমরা আইনগত ব্যাবস্থা নিবো।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park