1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের রামপালে ভূমি মেলা উপলক্ষে র‍্যালি আলোচনা সভা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৫ মে) সকাল সাড়ে ৯ টায় সহকারী কমিশনের কার্যালয় চত্বর থেকে এক র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র সেবাদান কেন্দ্রে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অথিতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি ফিতা কেটে দিনব্যাপী এ মেলার উদ্বোধন ঘোষনা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো. আফতাব আহমেদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প.প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা মো. ফজলুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার রণিক হালদার, এআরডিও মো. হাবিবুর রহমান, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সি.সহসভাপতি মোতাহার মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সহসম্পাদক মো. তারিকুল ইসলাম, লায়লা সুলতানা, কবির আকবর পিন্টু প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ের ভূমি সহকারী কর্মকর্তা, কর্মচারী ও ভূমি মালিকগণ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park