1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের রামপালে মৎস্যঘের জবরদখলে রেখে মাছ চাষের অভিযোগ।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপালের কাদিরখোলায় একটি মৎস্যঘের জবরদখলে রেখে মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী গাজী শাহনেওয়াজ পিপলু।

 

অভিযোগে জানা গেছে, রামপাল উপজেলার কাদিরখোলা গ্রামের কেরামত আলীর ৩.৫০ একর জমি লিজ নেন একই গ্রামের মৃত জোমশেদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম। গত চার বছর পূর্বে তিন বছরের জন্যে ১ লক্ষ ৮০ হাজার টাকায় মৌখিক চুক্তিতে মৎস্যঘেরটি লিজ দেন কেরামত আলী। ২০২৩ সালে লিজ চুক্তির মেয়াদ শেষ হলেও ২০২৪ সালে কোন হারির টাকা ছাড়াই জোরপূর্বক ঘেরটি দখলে রাখেন সাইফুল ইসলাম।

কেরামত আলীর ছেলে অভিযোগকারী গাজী শাহনেওয়াজ পিপলু জানান, চুক্তির ৩ বছরের হারির ১ লাখ ৮০ হাজার টাকার মধ্যে ১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধ করলেও বাকী ১০ হাজার টাকাসহ ২০২৪ সালের হারির টাকা দিতে পারবে না বলে হুমকি দেয়। জমি ফেরৎ চাইলে সাইফুল ইসলাম বলেন, কোন জমি ফেরৎ দিবো না, আমি জমিতে মাছ চাষ করবো। জমির কাছে আসলে বা বাড়াবাড়ি করলে জীবনে শেষ করার হুমকি দেয়। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবী করেন।

এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার রিং হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যাইনি। অভিযোগের বিষয়ে রামপাল থানার ওসি মো. সেলিম রেজা’র কাছে জানতে চাইলে তিনি লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, উভয়পক্ষের লোকদের ডেকে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park