1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের রামপালে শিক্ষকদের ২য় দিনেও কর্মবিরতি, পাঠদান ব্যাহত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বাগেরহাট, ১৪ অক্টোবর: সারাদেশের মতো বাগেরহাটের রামপালেও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মঙ্গলবার তাদের ২য় দিনের কর্মবিরতি পালন করেছেন। এটি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।

রামপাল উপজেলায় নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসাসহ মোট ৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী কর্মবিরতি পালন করেছেন। কর্মসূচি পালনে নেতৃত্ব দিয়েছেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. ফরহাদ হোসেন এবং সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন।

নেতৃবৃন্দ জানান, “আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় জোটের ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে।” যদিও কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ায় অভিভাবকমহল উদ্বেগ প্রকাশ করেছেন এবং সরকারের কাছে দ্রুত সমাধান কামনা করেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park