1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়ে চোরের দূর্ধর্ষ হানা 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপাল থানা থেকে মাত্র ৩শ গজ দূরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়ে দূর্ধর্ষ চোরেরা হানা দিয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়েরের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আফতাব আহমেদ সাংবাদিকদের জানান, সোমবার (১৯ মে) রাতের কোন এক সময় অজ্ঞাত চোরেরা অফিসের পূর্ব পাশ দিয়ে বাউন্ডারি ওয়াল টপকে অফিসের বাগানে প্রবেশ করে। পরে তারা বারান্দার উত্তর পাশের গ্রীল ভেঙ্গে বারান্দায় প্রবেশ করে। ওই সময় তারা রুমের দুইটি দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আলমারি ভাঙ্গার চেষ্টা করে ব্যার্থ হয়।

মঙ্গলবার (২০ মে) সকালে অফিসে এসে এসব দেখা যায়। তবে দিনভর খোঁজখবর নিয়ে দেখা গেছে, চোরেরা কোন কাগজপত্র বা দলিলাদি নেয়নি। তবে ধরনা করা হচ্ছে কোন মূল্যবান কাগজপত্র হাতানোর জন্যে হয়তো চোরেরা হানা দিতে পারে। তারা পূর্ব পাশের উপরের সিসি ক্যামেরা কৌশলে উপরের দিকে ঠেলে দেয় এবং সামনের রাস্তা দিয়ে প্রবেশ না করায় সিসি ক্যামেরায় কোন কিছুই ধরা পড়েনি। আমি জেলা প্রশাসক মহোদয়সহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করেছি। রামপাল থানার ওসি আতিকুর রহমান এসে তদন্ত করেছেন। পুলিশ বিষয়টি নিয়ে জোর তদন্ত করছে।

এ ঘটনায় বিভিন্ন সরকারি বেসরকারি অফিস ও বাজার ব্যাবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা জানানিয়েছেন, থানার প্রাণকেন্দ্রে চোরেরা এমন হানা দিতে পারলে, যে কোন সময় যে কোন অফিসে বা ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিতে পারে। এতে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলে অভিযোগ করেন সচেতনমহল।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park