1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটের রামপাল: কাঠামারি গ্রামকে পলিথিন মুক্ত ঘোষণা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি:

পরিবেশ রক্ষায় নিবেদিত সংগঠন ‘ইয়োথ ফর দ্য সুন্দরবন’ রামপাল উপজেলার কাঠামারি গ্রামকে পলিথিন ও প্লাস্টিক মুক্ত ঘোষণা করেছে। বহুমাত্রিক কর্মযজ্ঞের মাধ্যমে গ্রামটিকে পরিবেশবান্ধব ও পলিথিন দূষণমুক্ত করা হয়েছে, যা ইতিমধ্যেই দেশি–বিদেশি সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছে।

গত শনিবার জার্মান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাসের প্রোগ্রাম ম্যানেজার নাজা ক্রিস্টিনা মায়ার গ্রামে সরেজমিন পরিদর্শনে যান। তিনি পলিথিন বর্জন ও পরিবেশ সংরক্ষণে গৃহীত কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। বিশেষ করে গ্রামের ১৫ জন নারী সদস্যের সঙ্গে দীর্ঘ আলোচনায় তিনি তাঁদের অভিজ্ঞতা, দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব কর্মকাণ্ডের প্রভাব এবং প্লাস্টিক দূষণ বিরোধী অভিযানে সক্রিয় ভূমিকার তথ্য সংগ্রহ করেন। নারীরা জানান, ‘ইয়োথ ফর দ্য সুন্দরবন’-এর নেতৃত্বে গড়ে ওঠা উদ্যোগ তাঁদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এনেছে এবং নতুন আত্মবিশ্বাস দিয়েছে।

পরিদর্শনকালে তিনি কয়েকটি পরিবারের ঘরে ঘরে গিয়ে সরেজমিন বাস্তবচিত্র প্রত্যক্ষ করেন। তিনি দেখেন, সংগঠনের সদস্যরা গ্রামবাসীর সঙ্গে সমন্বয় করে পলিথিনের বিকল্প ব্যবস্থা, পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল তরুণ ও নারীদের সম্পৃক্ততা।

পরিদর্শনের পর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইয়োথ গ্রুপের কয়েকজন সদস্যের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংগঠনের চলমান কার্যক্রম, টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও মাঠপর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। সদস্যরা জানান, ইতিমধ্যে বিভিন্ন স্কুল, বাজার ও জনসমাগমস্থলে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ডোনার প্রতিনিধি সংগঠনের উদ্যোগের প্রশংসা করেন এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আরও কৌশলগত পরিকল্পনা ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের পরামর্শ প্রদান করেন। কাঠামারি গ্রামের এই উদ্যোগ পরিবেশবান্ধব গ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেশব্যাপী প্রশংসিত হচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park